বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম।
মানবিক দায়বদ্ধতা এবং সামাজিক ঐক্যের ডাক দিয়ে খাজরা যুব জনকল্যাণ সংস্থা (KJJS) যে অগ্রযাত্রা শুরু করেছে, আজ তা অনেকের কাছেই অনুপ্রেরণার নাম। আমাদের সংগঠনের প্রতিটি পদক্ষেপ মানবতার সেবায় নিবেদিত। আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই একটি বড় সামাজিক পরিবর্তন আনা সম্ভব।
আমাদের মূল লক্ষ্য হলো স্থানীয় যুবকদের সংগঠিত করে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশগত উন্নয়নের মাধ্যমে একটি স্বনির্ভর ও আদর্শ সমাজ গড়ে তোলা। বিশেষ করে এলাকার পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পরিচালিত স্বাবলম্বী করণ প্রজেক্টের মাধ্যমে অসহায় পুরুষদের ভ্যান, অটো রিকশা ও নগদ অর্থ সহায়তা এবং নারীদের সেলাই মেশিন ও গবাদি পশু প্রদান করা হচ্ছে। এছাড়াও আমরা আগামী ৫ বছরের মধ্যে এলাকাকে শতভাগ নিরক্ষরমুক্ত এবং একটি মডেল গ্রিন-ভিলেজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি।
অসহায় ও দুস্থদের চিকিৎসা অনুদান প্রদান, রক্তদান এবং এতিম ও প্রতিবন্ধীদের কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এই মহৎ যাত্রায় আপনারা যাঁরা আর্থিক অনুদান ও দোয়া দিয়ে আমাদের সাথে আছেন, তাঁদের সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই অকৃত্রিম সমর্থনই আমাদের পথ চলার মূল শক্তি।
আসুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং একটি মানবিক ও শান্তিময় আগামীর পথে এগিয়ে যাই।
আল্লাহ আমাদের সহায় হোন।