প্রতিষ্ঠাতা সদস্য ও
সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটি (২০২৬-২০২৭)
খাজরা যুব জনকল্যাণ সংস্থা
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
শুভেচ্ছা ও অভিনন্দন।
"খাজরা যুব জনকল্যাণ সংস্থা, খাজরা, আশাশুনি, সাতক্ষীরা" একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে মানবকল্যাণ, সামাজিক উন্নয়ন এবং তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে "মানবতার কল্যাণে নিঃস্বার্থ প্রয়াস" স্লোগানে উজ্জীবিত হয়ে যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। একটি বৈষম্যহীন এবং আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে খাজরা যুব জনকল্যাণ সংস্থা (KJJS) ২০২২ সালে খাজরা গ্রামের ১১(জন) যুবক যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল, আজ তা এক বিশাল কর্মযজ্ঞে পরিণত হয়েছে। আমাদের সংগঠনের মূল শক্তি হলো একদল নিবেদিতপ্রাণ তরুণ স্বেচ্ছাসেবক, যারা নিঃস্বার্থভাবে আর্তমানবতার সেবায় নিজেদের বিলিয়ে দিচ্ছে। আমার মানবিক সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক। আমার সংস্থার নিজস্ব ওয়েব সাইট www.kjjs.org এবং সামাজিক যোগাযোগ (Facebook) এর মাধ্যমে সকল কার্যক্রম প্রচার করা হয়।
সাধারণ সম্পাদক হিসেবে আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে, আমরা কেবল স্বপ্ন দেখি না, বরং প্রতিটি উন্নয়নমূলক কাজ সুশৃঙ্খল ও স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করি। আমরা বর্তমানে মানবিক সহায়তা ও খাদ্য সেবা, যাকাত ফান্ড কার্যক্রম, শিক্ষা ও চিকিৎসা অনুদান, ধর্মীয় কার্যক্রম, শিক্ষা ও যুব উন্নয়ন, স্বাবলম্বী প্রকল্প মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সফলভাবে পরিচালনা করছি। আমাদের বিশেষ অগ্রাধিকার হলো এলাকার বেকারত্ব দূর করা এবং তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। আমাদরে ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা সহায়তা, আত্মকর্মসংস্থান, সবুজ গ্রাম প্রকল্প, ভ্রাম্যমাণ রক্তদান ইউনিট এবং ডিজিটাল শিক্ষা কেন্দ্র স্থাপন করা। আমাদের প্রতিটি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। সমাজের বিত্তবান এবং প্রবাসীদের সহযোগিতায় আমরা যে তহবিল গঠন করি, তার প্রতিটি টাকা যেন প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছায়-এটিই আমাদের প্রধান লক্ষ্য। আপনাদের প্রতিটি ছোট অনুদান কোনো একটি পরিবারের বড় স্বপ্ন পূরণের হাতিয়ার হয়ে দাঁড়ায়।
আমি সংগঠনের প্রতিষ্ঠাতা, কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ, সকল সদস্য, শুভানুধ্যায়ী ও পৃষ্ঠপোষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের এই সামাজিক আন্দোলনে শামিল হওয়ার জন্য আমি এলাকার সর্বস্তরের যুবক ও গুণীজনদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সৃজনশীল পরামর্শ এবং সক্রিয় অংশগ্রহণই আমাদের আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি আরও সমৃদ্ধ হবে এবং মানবসেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে-এই প্রত্যাশা ব্যক্ত করছি।
মহান আল্লাহ তাআলা আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা কবুল করুন এবং এই সংগঠনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি দান করুন।